রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান

ডিএসই’র সূচক সাত হাজার পয়েন্ট অতিক্রম, তিন মাসে সর্বোচ্চ লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২১৯ সময় দেখুন
ডিএসই’র সূচক সাত হাজার পয়েন্ট অতিক্রম, তিন মাসে সর্বোচ্চ লেনদেন


গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। 

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন  হয়েছে। আর প্রধান সূচক ডিএসইএক্স এক মাস পর ফের সাত হাজার পয়েন্ট ছাড়াল।

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৯৯ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে সাত হাজার ৪৯.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর এই সূচকটি এক মাস চার দিন বা ২৩ কার্যদিবস পর আবার সাত হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে আগের বছরের ৭ ডিসেম্বর সূচকটি সাত হাজার ৪ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.১৮ পয়েন্ট বা ১.০২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.১১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৫.৮৭ পয়েন্টে এবং দুই হাজার ৬২৬.৬৬ পয়েন্টে।

ডিএসইতে এক হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর আজকের লেনদেন তিন মাস চার দিন বা ৬৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। আগের বছরের ৭ অক্টোবর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৪৯৭ কোটি টাকার।

ডিএসইতে এদিন ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮৯টির বা ৫০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪৬টির বা ৩৮.৬২ শতাংশের এবং ৪৩টি বা ১১.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ১৮৯.৫৬ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৬৭.৩৫ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। গতকাল সিএসইতে ৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।তথ্যসূত্র:শেয়ারনিউজ২৪





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর