বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ডিবিএইচের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
ডিবিএইচের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ) ডিসকাউন্টেড বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৭৯৬তম কমিশন বৈঠে ওই অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, অভিহিত মূল্যে বন্ডের আকার হবে ৩০০ কোটি টাকা। সর্বোচ্চ ৬ শতাংশ ডিসকাউন্টে বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি। তাতে বন্ডটির প্রকৃত ইস্যুর আকার হবে ২৬৩ কোটি ২৪ লাখ টাকা।

আলোচিত বন্ড আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ফান্ড ও স্বায়ত্তষাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।

অভিহিত মূল্যে বন্ডের লট হবে ৪০ লাখ টাকা। আর ইস্যু মূল্য হবে (ডিসকাউন্ট পরবর্তী) ৩৫ লাখ ৯ হাজার ৮৪৬ টাকা।

উল্লেখ্য, এই বন্ডের মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদেরকে গৃহ ঋণ দেওয়ার কাজে ব্যবহার করবে। লংকাবাংলা ফাইন্যান্স কর্পোরেট, রিটেইল এবং এসএমই সেক্টরে পুন: বিনিয়োগ বা ঋণ প্রদান করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর