পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড ও কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেল্টা ব্রাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই দিন ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪ টাকা ৮৬ পয়সা।