বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ডেল্টা লাইফের চুক্তি অনুমোদন করেছে আদালত, হচ্ছে এজিএম – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭৪ সময় দেখুন
ডেল্টা লাইফের চুক্তি অনুমোদন করেছে আদালত, হচ্ছে এজিএম – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্সের পরিচালনার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সাথে কোম্পানিটির সাবেক পরিচালক ও উদ্যোক্তাদের সমঝোতা চুক্তি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আদালত ওই চুক্তি গ্রহণ করায় কোম্পানি সংক্রান্ত বিভিন্ন মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার হবে। এছাড়া চুক্তির শর্ত অনুসারে, চলতি বছরের মধ্যে কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হবে।

উল্লেখ, গত ২৪ জুলাই আইডিআরএ কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হয়। গঠন করা হয় কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ। ওই বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে গত ১৭ আগ্ট উভয় পক্ষ একটি চুক্তি সই করে।

সোমবার (২২ আগস্ট) আদালতে তা উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ করেন।

ডেল্টা লাইফে বড় রকমের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসাবে দায়িত্বে আছেন আইডিআরএ-এর সাবেক সদস্য কুদ্দুস খান। অন্যদিকে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইডিআরএ। তারাও আইডিআরএ’র সিদ্ধান্তের বিরুদ্ধে রীট আবেদন করেন।

কোম্পানিটির তৎকালীন পর্ষদের অভিযোগ, আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন ব্যক্তিগত স্বার্থে দুর্নীতির অভিযোগ তুলে পর্ষদ বাতিল করেছেন বলে তাদের দাবি।

চুক্তি অনুসারে, উভয় পক্ষ তাদের দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেবে। কোম্পানি থেকে প্রশাসক প্রত্যাহার করে নেবে আইডিআরএ।

কোম্পানির আর্থিক বিবরণী সংক্রান্ত তথ্য উদঘাটনে নতুন নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।

পরিচালনা পর্ষদ কোম্পানির এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র তৈরি করবে। পাশাপাশি এই কৌশলপত্র বাস্তবায়নের মাসিক প্রতিবেদন আইডিআরএর কাছে পাঠাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর