বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২২ সময় দেখুন


পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বুধবার বলেছেন, বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কারণে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক অটুট থাকবে।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক মজবুত থাকবে কারণ আমাদের সম্পর্ক জনগণকেন্দ্রিক এবং বাংলাদেশের জনগণ চীনকে উচ্চ শ্রদ্ধার চোখে দেখে।

পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঢাকায় অবস্থানরত একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে তার বুধবারের পৃথক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান।

চীনা রাষ্ট্রদূত তাইওয়াান ও তিব্বতের মতো স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশের অব্যাহত সমর্থন চেয়েছেন বলে উল্লেখ করে হোসেন বলেন, ‘বাংলাদেশ এই বিষয়ে সবসময়ই চীনকে সমর্থন করেছে এবং আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আমি তাকে আশ্বস্ত করেছি।

ঢাকার সাথে চীন বর্তমান সম্পর্ক অব্যাহত রাখতে চায় এবং উভয় দেশের স্বার্থেই এটার ওপর জোর দেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমি তাদের বর্তমান সহযোগিতার ধরন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছি। কেননা এটি উভয় দেশের জন্যই মঙ্গলজনক।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নতিতে চীনের সহায়তা চেয়েছেন।

আলোচনাকালে তারা চীন ও বাংলাদেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও বিকাশের উপায়গুলো নিয়েও কথা বলেন। তথ্য সূত্র: বাসস।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর