রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

ঢাবিকে ‘বিশেষ মর্যাদা’সহ ১০ দফা স্মারকলিপি পেশ সাদা দলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন
ঢাবিকে ‘বিশেষ মর্যাদা’সহ ১০ দফা স্মারকলিপি পেশ সাদা দলের


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘বিশেষ মর্যাদা’ প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নির্ধারণের দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন সাদা দল।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে লিখিত ১০ দফা স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতারা।

সাক্ষাৎকালে সাদা দলের নেতারা জানান, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রেখেছে। এই ঐতিহাসিক অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ প্রাতিষ্ঠানিক মর্যাদা’ দেওয়া এবং এর শিক্ষকদের সরকারি সমকক্ষ পদের তুলনায় ১০০ শতাংশ বেশি বেতন প্রদানের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালামের নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাদাদলের যুগ্ম আহ্বায়ক ও পার্সিয়ান ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সাদাদলের সদস্য সচিব ও আইবিএ এর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন এবং গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ইসরাফিল প্রাং রতন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে পেশকৃত দাবিগুলো হলো-

  • স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অগ্রযাত্রার প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই ঐতিহাসিক অবদান, শিক্ষার মান, গবেষণার গভীরতা এবং জাতি গঠনে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ প্রাতিষ্ঠানিক মর্যাদা প্রদান করা। এই মর্যাদার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বেতন সরকারি সমতুল্য অন্যান্য পদের তুলনায় ১০০ শতাংশ বেশি ধার্য করা।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপকদের পদমর্যাদা সুপার গ্রেডে উন্নীতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের গ্রেড প্রস্তাবনা অনুসারে বিশিষ্ট অধ্যাপকদের সুপার গ্রেড- ১, সিলেকশন গ্রেড অধ্যাপকদের সুপার গ্রেড- ২, জ্যেষ্ঠ অধ্যাপকদের গ্রেড-১, অধ্যাপক গ্রেড-২, সহযোগী অধ্যাপক গ্রেড ৩, সহকারী অধ্যাপক গ্রেড ৫ এবং প্রভাষকদের ক্ষেত্রে গ্রেড-৭ উন্নীতকরণ।
  • শিক্ষকদের অতিরিক্ত প্রশাসনিক এবং একাডেমিক দায়িত্বের স্বীকৃতিস্বরূপ উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদগুলো মূল বেতনের ১০০ শতাংশ, ডিন, হল প্রভোস্ট এবং প্রক্টর পদগুলো মূল বেতনের ৮০ শতাংশ, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভাগের চেয়ারম্যান পদগুলো মূল বেতনের ৬০ শতাংশ, হোস্টেল ওয়ার্ডেন এবং সহকারি প্রক্টর পদগুলো মূল বেতনের ৫০ শতাংশ, হাউস-টিউটর, সহকারী হাউস-টিউটর এবং ছাত্র উপদেষ্টা পদগুলো মূল বেতনের ৪০ শতাংশ এক্টিং এলাউন্স দেওয়া।
  • গবেষণা এবং শিক্ষা সহায়ক উপকরণ, যেমন- ল্যাপটপ, জার্নাল ও সফটওয়্যার সাবস্ক্রিপশন ইত্যাদি ক্রয়ের নিমিত্তে শিক্ষকদের ন্যূনতম ৩ লাখ টাকা বার্ষিক ভাতা দেওয়া।
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা (যথাযথ মান ও বিধান অনুসরণ করে) প্রকল্পে অধ্যাপকদের ২০ লাখ টাকা, সহযোগী অধ্যাপকদের ১৫ লাখ টাকা এবং সহকারী অধ্যাপক/প্রভাষকদের ১০ লাখ টাকা আর্থিক বরাদ্দের সুবিধা।
  • গবেষণালব্ধ জ্ঞান স্বীকৃত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতরণের নিমিত্ত জাতীয় কনফারেন্স/সেমিনারে অংশগ্রহণের জন্য ভ্রমণ, আবাসন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ দেওয়া।
  • স্বীকৃত জার্নালে প্রকাশনার জন্য নির্ধারিত সম্পূর্ণ আর্টিকেল প্রসেসিং চার্জ (এ পি সি) দেওয়ার ব্যবস্থা করা। এ ছাড়া গবেষণা ও মানসম্মত জার্নালে প্রকাশে উৎসাহ প্রদানে (২) জার্নালে প্রকাশনার জন্য ২ লাখ টাকা, Q2 জার্নালের জন্য ১ লাখ টাকা এবং Q3 জার্নালের জন্য ৫০ হাজার প্রকাশনা পরবর্তী প্রণোদনা দেওয়া।
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্থায়ী আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বিনা সুদে গৃহ ঋণ সুবিধা দেওয়া।
  • যাতায়াত সুবিধার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের মাসিক রক্ষণাবেক্ষণ ভাতাসহ গাড়ি ক্রয়ে স্বল্প সুদে ঋণ দেওয়া। একইসঙ্গে সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের মাসিক ২০ হাজার টাকা যাতায়াত ভাতা দেওয়া।
  • বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ দিয়ে এর সকল শিক্ষকের আলাদা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবি ও যুক্তি তুলে ধরেন সাদাদলের নেতারা। কমিশনের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা দাবিগুলো বিস্তারিত শোনেন এবং ইতিবাচক মনোভাব পোষণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর