শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

ঢাবিতে বড় পর্দায় আজ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখানো হবে না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১১২ সময় দেখুন
ঢাবিতে বড় পর্দায় আজ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখানো হবে না


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩টি ভেন্যুর কোনোটিতেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ দেখাবে না মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে নগদের হেড অফ পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেমিফাইনাল থেকে তিন ভেন্যুতেই আবার যথারীতি ম্যাচ দেখানো হবে।

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বড় পর্দায় খেলা না দেখরে বহিরাগতদের ‘আহ্বান’ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবল ২০২২কে কেন্দ্র করে নগদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে একটি, ডাচের পেছনে একটি এবং হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে একটি করে সর্বমোট তিনটি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: খেলা দেখতে বহিরাগতদের ঢাবিতে না আসার আহ্বান

সারাবাংলা/আরআইআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর