শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

ঢাবিতে ২৮ সেপ্টেম্বর-৯ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ সময় দেখুন
ঢাবিতে ২৮ সেপ্টেম্বর-৯ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত


ঢাবি: পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল বিভাগে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর মোট ১২ দিনের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক (কপি সংযুক্ত) দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের নিমিত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজ/ইনস্টিউট এর আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত মোট ১২ দিনের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর