শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজীবুর রহমানকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে। সজীবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের সভাপতির দায়িত্বে আছেন।

তাকে গতকাল কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর