সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

তাঁতীবাজারের ঘটনায় ছিনতাই মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর তাঁতীবাজারের পূজামণ্ডপের পেছনে ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সময় তাৎক্ষণিকভাবে আটক তিনজনকে শনিবার দণ্ডবিধির ৩৯২ ধারায় দায়ের করা ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান।

ওসি বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। আদালতে আজ (রোববার) তাদের রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

তিনি বলেন, ‘পেট্রোল বোমা’ ছুড়ে মারার পর হামলাকারীদের ছুরিকাঘাতে পাঁচজন আহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সংশ্লিষ্টার অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।

গত শুক্রবার রাতে দুর্গাপূজার মহাঅষ্টমীতে তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি ‘পেট্রোল বোমা’ ছুড়ে মারার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় ভিড়ের মধ্য থেকে একজন কিছু একটি ছুড়ে দিচ্ছে প্রতিমার দিকে। পেট্রোলবোমাসদৃশ ওই বস্তুটি পরে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে হামলাকারীদের ছুরিকাঘাতে মণ্ডপের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত আহত পাঁচজনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হামলার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর