সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

তারেক রহমান কি দেশের পথে?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩০ সময় দেখুন
তারেক রহমান কি দেশের পথে?


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছেন। একটি সূত্রে এমন তথ্য জানা গেলেও অফিসিয়ালি বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কেউ কিছু বলতে রাজি না।

এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কানাডা প্রবাসী একজন বাংলাদেশি সাংবাদিক তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান ও জায়মা রহমান’। তার এই বক্তব্যের সূত্র ধরে সারাবাংলার পক্ষ থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলে কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

এর আগে, সোমবার (১ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ নভেম্বর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) রাতে স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বলেন, ‘গত তিন দিন ২৭, ২৮ ও আজকে ২৯ তারিখ আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে।

এদিকে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডা. এজেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। বিদেশি টিম তাকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।

এর আগে, আজ সকালে ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিক, বন্ধুবান্ধব এবং বাংলাদেশি জনগণের যে উদ্বেগ, সহমর্মিতা ও দোয়া তারা পাচ্ছেন, সেটি তাদের জন্য এক বিরাট শক্তির উৎস।

তিনি বলেন, ‘জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যে ভালোবাসা ও আন্তরিকতা মানুষ দেখাচ্ছেন— তা সত্যিই অসাধারণ।’

এর আগে, গত শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন ‘এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

তার এই ফেসবুক পোস্টের পর রাজনৈতিক মহলে ঝড় উঠে। তারেক রহমান গত অক্টোবরে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাতকারে নিজেই বলেছিলেন দ্রুতই দেশে ফিরবেন। দলের অনেকে ভেবেছিলেন, সেপ্টেম্বরে দেশে ফিরে নির্বাচনের হাল ধরবেন। কিন্তু সেখান থেকে দু’মাস পরে কেন তার এই লেখা।

তারেক রহমান কবে দেশে ফিরবেন? এমন প্রশ্ন গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরই শুরু হয়। পরে জানা যায়, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। চিকিৎসা শেষে যখন দেশে ফিরবেন তখন তারেক রহমান তার সঙ্গে ফিরবেন। কিন্তু ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তার সঙ্গে তারেক রহমান আসেননি। তার স্ত্রী জোবাইদা রহমান শাশুড়ির সঙ্গে দেশে আসেন। তখন দলীয় নেতারা বলেন, জোবাইদা রহমান লন্ডন ফিরে গিয়ে কয়েকদিনের মধ্যে আবার তারেক রহমানসহ দেশে ফিরবেন। সেটাও গত জুন মাসের বক্তব্য। এর পর বিভিন্ন সূত্রে জানা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন তারেক রহমান। সেই মাসও পেরিয়ে গেছে। তবে মায়ের অসুস্থতার সময় তারেক রহমানের দেশে ফেরা অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেশের সাধারণ জনগণ।

‘দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান ও জায়মা রহমান’ আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের কাছে জানতে চাইলে তিনি সারাবাংলাকে বলেন, না এমন কোনো তথ্য নেই।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনিও বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom