মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

তুলিকে প্রার্থী করায় বিক্ষোভ, এস এ খালেকের ছেলেকে বিএনপির শোকজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
তুলিকে প্রার্থী করায় বিক্ষোভ, এস এ খালেকের ছেলেকে বিএনপির শোকজ


ঢাকা: ঢাকা-১৪ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী করেছে ‘মায়ের ডাক’ নামে সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে। কিন্তু এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এখানকার সাবেক একাধিকবারের সংসদ সদস্য এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু।

সাজু মনোনয়ন বঞ্চিত হওয়ায় কর্মী-সমর্থকরা একাধিকবার বিক্ষোভ করেছে। এমন পরিস্থিতিতে সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাকের সই করা এ নোটিশে বলা হয়েছে, ‘আপনার (এস এ সিদ্দিক সাজু) বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হল।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর