বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়


ঢাকা: দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল দক্ষিণ কোরিয়ার বুসান এবং গিয়ংনাম এ বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা ক‌রে‌ছেন।

শ‌নিবার (৮ নভেম্বর) সিউলের বাংলা‌দেশ দূতাবাস জা‌নায়, রাষ্ট্রদূতকে অনুষ্ঠান উপলক্ষ্যে গিয়ংনাম-এর গিমহে শহরে স্থানীয় মেয়র অফিসের একজন প্রতিনিধি স্বাগত জানান। রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসীদের কনস্যুলার ও কল্যাণ সেবা নিশ্চিতকরণ এবং কোরিয়াতে আরও বাংলাদেশী কর্মী ও ছাত্রদের আগমন বৃদ্ধির জন্য সিউলস্থ বাংলাদেশ দূতাবাসসহ বাংলাদেশ সরকারের আগ্রহ এবং প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটি নেতারা, ইপিএস কর্মী, ইসে‌ভেন কর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

রাষ্ট্রদূত তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। কিছু ক্ষেত্রে উদ্বেগজনক বিষয় খতিয়ে দেখার এবং প্রতিকারের প্রচেষ্টা নেওয়ার আশ্বাস দেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

সিউলস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি প্রবাসী বাংলাদেশিদের তাদের সমস্যা সমাধানে কোনোরূপ দ্বিধা ছাড়াই দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেন। তিনি সার্বিকভাবে কোরিয়াতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত অনুষ্ঠান শেষে স্থানীয় প্রবাসীদের দ্বারা পরিচালিত একটি মসজিদ পরিদর্শন করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর