শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দরজায় কড়া নাড়ছে ক্রিসমাস, কয়েক মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন অভিনব কেক, দেখুন Tiktok ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
দরজায় কড়া নাড়ছে ক্রিসমাস, কয়েক মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন অভিনব কেক, দেখুন Tiktok ভিডিও


#কলকাতা :  রাত পোহালেই ক্রিসমাস, আর খ্রিষ্টান হোক বা না হোক বাঙালি বড়দিনে কেক খাবে না এ যেন হতেই পারে না ৷ পাড়ার দোকান থেকে শুরু করে বড় বড় কেক-পেস্ট্রি শপ সব জায়গাতেই এখন উপচে পরা ভিড় ৷ অনেকেই আবার বাড়িতেও কেক বানান ৷ তবে অনেক পরিশ্রম অনেক কিছু লাগে এই ভেবে অনেকেই কেক বানানো এড়িয়ে যান ৷ যেমন দামি দামি জিনিস লাগে তেমনিই আবার বেক করার জন্য ওভেন কিম্বা মাইক্রোওয়েভ …

তবে এসব ছাড়াও বাড়িতে হাজির উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন কেক ৷ আর এর হদিশ দিচ্ছে Tiktok  ৷ আরে চমকে উঠবেন না …শুধু নাচগান, হাসির ফোয়ারা ছাড়াও টিকটকে আরও অনেক কিছুর হদিশ থাকে ৷ এরকমই ভিডিওতে দেখা যাচ্ছে বার্বন বিস্কিট, সুজি দিয়ে প্রেসার প্যানে বানিয়ে ফেলা যায় দারুণ কুকার ৷

উপকরণ-

বার্বন বিস্কিট- ৭৫ গ্রাম

ময়দা -১/২ কাপ

সুজি- ২/৩ কাপ

দই – ১/২ কাপ

গুঁড়ো চিনি- ১০০ গ্রাম

তেল -৩ টেবল চামচ

দুধ- ১/২ কাপ

কাজু-কিশমিশ-পেস্তা পরিমাণ মতো

বেকিং পাউডার

পদ্ধতি-

প্রথমে বার্বন বিস্কিট মিক্সিতে গুঁড়িয়ে নিন ৷ তারপর তার সঙ্গে মিশিয়ে নিন  ২/৩ কাপ সুজি ৷ এগুলো মিশে গেলে চালনি দিয়ে চেলে একটি পাত্রে রাখুন ৷ এরপর অন্য একটা পাত্রে দইয়ের সঙ্গে ময়দা গুঁড়ো চিনি ও তেল মিশিয়ে ফেলুন ৷ এবার প্রেসার প্যানের নিচে মোটা করে বালির আস্তরণ তৈরি করুন ৷ যদি বালি যোগাড় করা অসুবিধা থাকে তাহলে তার বদলে নুনের মোটা আস্তরণ তৈরি করুন ৷ দুটি পাত্রে আলাদা থাকা উপকরণগুলি এবার একসঙ্গে মিশিয়ে দিন ৷ তারপর ১০-১২ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন ৷

যে পাত্রে বালি গরম হচ্ছে তাতে একটা উঁচু করে রাখা যায় সেটা রেখে দিন ৷ মাথায় ঢাকা দিয়ে দিন৷ ঢাকা দেওয়ার জিনিসটিতে যদি কোনও ফুঁটো থাকে তাহলে সেখানটিও কিছু দিয়ে বন্ধ করে দিন ৷

এবার কেকের জন্য রাখা অ্যালুমিনিয়ামের মোল্ডে হালকা করে তেল বা মাখন মাখিয়ে নিন ৷ এবার সবকিছু যে পাত্রে রাখা ছিল তার থেকে তেল গ্রিস করা মোল্ডে মিশ্রণটি ঢেলে নিন ৷ মিশিয়ে নিন বেকিং পাউডার ৷

গরম প্রেসারপ্যানের মধ্যে মিশ্রণ সহ মোল্ডটি ৩০-৪৫ মিনিটের জন্য কম আঁচে বসিয়ে দিন ৷ মাঝে একবার ২০ মিনিটের মাথায় ছুরি ঢুকিয়ে দেখে নিন ৷ নামানোর পর ওপর থেকে কাজু-কিশমিশ ও পেস্তা ছড়িয়ে দিন ৷

দেখে নিন এই কেক তৈরির চটজলদি Tiktok ভিডিওটি ৷

@aktfoodzChocolate Cake Recipe New Style #cake #merrychristmas #happynewyear #tiktokfoodie #aktfoodz #sweet #chocolate♬ Sorry Song – Neha Kakkar, Maninder Buttar

এই ভিডিও শেয়ার হয়েছে আম্মা কী থালি হ্যান্ডেল থেকে ৷ যে হ্যান্ডেলের ফলোয়ার প্রায় ১৬ লক্ষ ৷

আরও দেখুন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর