নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পনির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ৭৩২.৫০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৭৪৩.৮০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৭১৭.৯০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় ৭১৭.৯০ টাকা থেকে ৭৪৩.৮০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ৪৪২ টাকা থেকে ৯৪৫ টাকায়। এদিন কোম্পানিটি ২২৮ বারে ৬ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৯ লাখ ৬০ হাজার টাকা। ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমেনি সী ফুড লিমিটেড ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশন লিমিটেড ১.৯৯ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড ১.৯৯ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ১.৯৯ শতাংশ , লিন্ডে বাংলাদেশ লিমিটেড ১.৯৮ শতাংশ, অ্যাপেক্স ফুডস লিমিটেড ১.৯৮ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ১.৯৬ শতাংশ, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ১.৯৫ শতাংশ ও এ্যাপেক্স ট্যানারি লিমিটেড ১.৯৫ শতাংশ।






