বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দুবাইয়ের কনস্যুলেট জেনারেলে এনআইডির নিবন্ধন সাময়িক বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  সার্ভারে কারিগরি ত্রুটিজনিত কারণে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই।

কনস্যুলেট জেনারেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটিজনিত কারণে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। নিবন্ধন কার্যক্রম চালু হলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সাময়িক অসুবিধার জন্য প্রবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কনস্যুলেট জেনারেল, দুবাই।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর