শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন

দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২২৩ সময় দেখুন
দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য এখন থেকেই সরকারকে প্রস্তুতি নিতে হবে। পূজামণ্ডপ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আসাদগেট সংলগ্ন সেইন্ট খ্রিস্টিনা চার্চে চুরির ঘটনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। আসাদগেট এলাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ ধরনের ঘটনায় শুধু চুরির ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না; উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, চার্চে চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় এমপির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু দলীয় ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া যথেষ্ট নয়। এই ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দীন সিফাত, নুসরাত তাবাসসুম এমপি, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা, ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক প্রীতম দাশসহ এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর