শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

দেশে চিকিৎসার অভাবে ৮০ শতাংশ কিডনি রোগীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৭:২৬

ঢাকা: বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়। কিন্তু চিকিৎসা পায় মাত্র ১৫-২০ শতাংশ রোগী। ফলে বাকি ৮০ শতাংশ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব কিডনি দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে কিডনি রোগীদের চিকিৎসা ব্যয়বহুল ও সীমিত পরিসরে থাকায় প্রতিবছর অসংখ্য রোগী উন্নত চিকিৎসা নিতে বিদেশে যান। কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিস সুবিধা পর্যাপ্ত না থাকায় ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। আর এ প্রবণতা রোধ করতে ১১টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন।

প্রস্তাবনাগুলো হলো- কিডনি রোগের ভয়াবহ পরিমাণ জনসাধারণের কাছে প্রচার করতে হবে; প্রাথমিক কিডনি রোগ শনাক্তকরণকে ইউনিয়ন পর্যায়ে পৌঁছাতে হবে; দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ব্যবস্থা করতে হবে; সিএপিডি ফ্লুইডের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে; লাইভ রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিডনি ডোনারের পরিমাণ বাড়াতে হবে; ‘ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে রেনাল রেজিস্ট্রেশন সিস্টেম চালু করতে হবে; চিকিৎসকদের যথাসময়ে পদোন্নতির ব্যবস্থা করতে হবে; কিডনি বিশেষজ্ঞ তৈরির জন্য এমডি কোর্স বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্তৃত করতে হবে; বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী সুষম ভাবে বণ্টন করতে হবে এবং কিডনি রোগীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা সহ কিডনি রোগের চিকিৎসা দেশে করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ’য়ের নেফ্রোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম, ক্যাম্পসের সভাপতি অধ্যাপক এম. এ. সামাদ, পপুলার মেডিকেল কলেজের অধ্যাপক মোহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

কিডনি দিবস
চিকিৎসার অভাব
সম্মেলন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর