বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

দেশে হচ্ছে আরও ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৬ সময় দেখুন
দেশে হচ্ছে আরও ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এর মধ্যে তিনটি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে। জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য থেকে জানা যায়, নতুন এই চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে নারায়নগঞ্জে। ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে নাটোরে। শরীয়তপুরে হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে সাতক্ষীরায়।

জানা গেছে, ইতোমধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন প্রনয়ন করা হয়েছে। আর খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রানুযায়ী, গেল অর্থবছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom