শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২১১ সময় দেখুন
‘দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে’


চট্টগ্রাম: দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলা, ভুজপুর থানা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ‘একটি বিরোধীদল ও চব্বিশের পরে জন্ম নেওয়া আরেকটি দল এনসিপি। তাদের কাজ এদেশে অরাজকতা সৃষ্টি করা, দখলবাজি সৃষ্টি করা, নারী ধর্ষণ করা। পত্রিকায় শিরোনাম হচ্ছে তাদের অপকর্ম। তারা বিরোধী দল হয়েও যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন শুরু করছে বাংলাদেশে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারকে অরাজকতা সৃষ্টি করে নাকি ক্ষমতা থেকে নামাবে। আবার বলে কী পায়ের তলায় মাটি নেই। তাই যুবদলকে পাহারা দিতে হবে, এদের ষড়যন্ত্রে যুবদলকে সজাগ থাকতে হবে, ধর্ষককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’

জামায়াত-শিবির ও এনসিপির সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়ত-শিবির ও এনসিপি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্বপক্ষে গিয়ে তাদের সাথে আঁতাত করে অরাজকতা সৃষ্টি করতে পারবে না।‘

সমাবেশে ভুজপুর থানা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে সাইফুল হায়দার রাসেল ও আরফাত তোষারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন শাহীন, আবু আজম তালুকদার, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ভুজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুক, মো. সাইফুদ্দিন, শামীম আলমগীর রুবেল, সাহাব উদ্দিন ও তারেকুল ইসলাম-সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর