শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ-সৌদি আরব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০২ সময় দেখুন
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ-সৌদি আরব


ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতার অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার বর্তমান গতি ধরে রাখতে এবং সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে ধারাবাহিক সম্পৃক্ততা প্রয়োজন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর