নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংক সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, ব্রাক ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড । ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংক ৩ টি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে প্রাইম ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে, ব্রাক ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ। অন্যদিকে উত্তরা ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ বোনাস।






