শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নড়াইলে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
নড়াইলে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : চাঞ্চল্যকর হত্যাকান্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত দুর্ধর্ষ পলাতক আসামী রাজ্জাক মোল্লাকে নড়াইল থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১৪ ডিসেম্বর) নড়াইল জেলার নয়াগাতি থানাধীন পহরডাঙ্গা এলাকা হতে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত দুর্ধর্ষ পলাতক আসামি রাজ্জাক মোল্লা (৩৫)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী গোপালগঞ্জ সদর থানার ২০১৫ সালের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ৩০/১১/২০২১ তারিখ উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর ২০১৬ সাল থেকেই সে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর