রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

নাগরপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
নাগরপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ ইং অর্থবছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য  উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সোমবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল এর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা এস আই সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ আহমেদ, এনজিও প্রতিনিধি আঃ রউফ প্রমুখ।

উল্লেখ্য; পর্যায়ক্রমে গম ৪০০জন, ভুট্টা ২০০জন, সরিষা ৫৮০০জন, সূর্যমুখী ৫০জন, চিনাবাদাম ২০০জন পেঁয়াজ-১৫ জন, মসুর ৫০ জন এবং খেসারি ১০০ জন মোট ৬ হাজার ৮১৫ জন কৃষকের মাঝে বীজ এবং সার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর