আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে হোসেন আলী নামক এক ব্যক্তির বিরুদ্ধে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার সড়কের পাশে রয়েল রেস্তোরা এন্ড মিষ্টান্ন ভান্ডার নামে দোকানের পিছনে গত এক সপ্তাহ ধরে নির্মাণ কাজ চললেও দেখার কেউ নাই।
অভিযোগের সূত্র এবং বাজারের ব্যবসায়ী সবুর, কমলেশ, নুরুজ্জামান, রহমান সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান উপজেলার সনকা গ্রামের মুশফিকুর রহমানের পুত্র হোসেন আলী প্রথমে নাজিমগঞ্জ বাজার রোডে পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর একটি ছোট দোকানঘর নির্মাণ করে ভাড়া দেয়। পরে রাতের আধারে ওই দোকানের পিছনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে যমুনা নদীর চর দখল করে পাকা ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছে। এব্যাপারে ঘটনার সত্যতা জানার জন্য দোকান মালিক হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তার পুত্র পরিচয় ধরে কেটে দেয়।
পানি উন্নয়ন বোর্ডের ৪নাম্বার পোল্ডারের এস ও তন্ময় কুমার কে জিজ্ঞাসা করলে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান, তিনি ঘটনাস্থলে এক্ষুনি লোক পাঠাচ্ছে বলে বলেন।