বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

নানাবিধ জটিলতায় আজিজ পাইপ, আতঙ্কে বিনিয়োগকারী – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯০ সময় দেখুন
নানাবিধ জটিলতায় আজিজ পাইপ, আতঙ্কে বিনিয়োগকারী – Corporate Sangbad


আরিফ হাসান: কার্যকরী মূলধন সংকট, আর্থিক সংকট, কাঁচা মালের সমস্যা, ব্যাংক ঋণের জটিলতাসহ নানাবিধ সমস্যায় আবদ্ধ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপ লিমিটেড। এতসব সমস্যা নিয়ে গত ৮ নভেম্বর উৎপাদন বন্ধের ঘোষণা দেয় লোকসানে নিমজ্জিত এই কোম্পানি। কবে উৎপাদনে ফিরবে এমন আশানরুপ কোন তথ্য প্রকাশ না করায় পুজি হারানোর ভয়ে আতঙ্কে রয়েছেন কোম্পানিটির সাধারন বিানয়োগকারীরা।

এ বিষয়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আজিজ পাইপ কর্তৃপক্ষ জানিয়েছে, কার্যকরী মূলধনের ঘাটতি, ব্যাংকলোন নিয়ে জটিলতা, আর্থিক সংকট, কাঁচামালের সমস্যা এবং মজুদের ঘাটতির কারণে পরিচালনা পর্ষদ কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। সমস্যার সমাধান এবং পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত কোম্পানির উৎপাদন বন্ধ থাকবে।

এর আগে গত বছরের ১১ জানুয়ারি সাময়িকভাবে উৎপাদন বন্ধের ঘোষণা দেয় এই কোম্পানিটি। সে সময় আজিজ পাইপসের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে পিভিসি সরবরাহকারী সঠিক সময়ে রেজিন সরবরাহ দিচ্ছে না এবং মজুত শেষ হয়ে গেছে। স্থানীয় বাজারে কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়েছে। ফলে কোম্পানি পণ্য উৎপাদনে সমস্যায় পড়ছে।

অবশ্য এই উৎপাদন বন্ধ ঘোষণা করার নয় মাসের মাথার গত ১ অক্টোবর ২০২০ থেকে কোম্পানিটি আবার উৎপাদন শুরুর ঘোষণা দেয়। কোম্পানিটি থেকে এই ঘোষণা আসার আগেই শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়তে থাকে।

লোকসানের মধ্যে থাকার পরও দফায় দফায় দাম বেড়ে কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ১৬৯ টাকা পর্যন্ত উঠে যায়। অবশ্য এই অস্বাভাবিক দাম বাড়ার পর আবার দরপতন হয়। তারপরও এখন কোম্পানিটির শেয়ার ১০৬.৭০ টাকায় লেনদেন হচ্ছে।

শেয়ারের এমন দাম হলেও ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আজিজ পাইপস লোকসানে নিমজ্জিত হওয়ায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এর আগে ২০২০ সালে বিনিয়োগকারীদের মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এদিকে চলতি হিসাব বছরের ২য় প্রান্তিকেও (২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর) লোকসানের খাতায় নাম লিখিয়েছে আজিজ পাইপ লিমিটেড। এই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ০.০৪ পয়সা। এ হিসাবে সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হচ্ছে।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ঋণাত্বক হয়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ০৬ পয়সা, যা গত ৩০ জুুন শেষেও ঋণাত্বক ছিল ১৫ টাকা ৯ পয়সা।

কর্পোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ এর ১ এর ২ নং অনুচ্ছেদের বি এর (ii) নং ধারায় বলা আছে, কোম্পানির কোন পরিচালক বা মনোনিত পরিচালক বা কোম্পানির শেয়ারহোল্ডার বা কোম্পানির কোন সহযোগি প্রতিষ্ঠান বা সহায়ক কোম্পানি বা পারিবারিক সম্পর্কের ভিত্তিতে কোন ব্যক্তি কোম্পানির ইন্ডিপেন্ডেট ডিরেক্টর পদে নিযুক্ত হতে পারবেন না।

অথচ পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানির সদ্য প্রয়াত ম্যানেজিং ডিরেক্টর নুরুল আবসারের শশুর মোঃ নুরুল হক কয়েক বছর থেকেই কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত আছেন।

কোম্পানিটির সর্বশেষ ২০২১ সালের আর্থিক বার্ষিক প্রতিবেদনে লক্ষ করা যায়, কোম্পানিটির মোট পুঞ্জিভুত লোকসানের পরিমান ৪৫ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ৬৬৩ টাকা। কোম্পানিটির মোট সম্পত্তির পরিমান ৩৫ কোটি ০৫ লাখ ৬২ হাজার ৫০ টাকা । এর বিপরীতে কোম্পানিটির মোট দায়বদ্ধতা আছে ৫৫ কোটি ০৯ লাখ ১৫ হাজার ৬১৯ টাকা।

৫০ কোটি টাকা অনুমোদন সাপেক্ষে ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আজিজ পাইপস লিমিটেড। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকা। এদিকে স্বল্প মূলধনি কোম্পানি হওয়ায় আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে কোম্পানির পরিশোধিত মূলধন নূন্যতম ৩০ কোটি টাকা বাড়ানোর নির্দেশে কোম্পাটিতে চিঠি পাঠিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির মোট শেয়ারের পরিমান ৫৩ লাখ ৪৭ হাজার ১২৫ টি। তাদের মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের রয়েছে ২৩.৯৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৬.৭৫ শতাংশ শেয়ার এবং বাকি ৬৯.৩২ শতাংশ শেয়ার রয়েছে সাধারন বিনিয়োগকারীর হাতে।

আজকে কোম্পানিটির শেয়ার দর ৩.৬১ শতাংশ কমে সর্বশেষ শেয়ার দর দাঁড়িয়েছে ১০৬.৭০ টাকায়। কোম্পানিটির আজকের ওপেনিং প্রাইস ছিলো ১০৮.৪০ টাকা ক্লোজিং প্রাইস ১০৬.৭০ টাকা। আজকে কোম্পানিটি ১০৫.৬০ টাকা থেকে ১১০.৬০ টাকায় লেনদেন করে । কোম্পানিটি আজকে ৪১০ বারে ৬১ হাজার ৩৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা। কাম্পানিটি গত এক বছরে শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ৮৩ টাকা থেকে সর্বোচ্চ ১৬৯ টাকায়। কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের বি ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর