শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

নীল আজই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি গান গেয়ে পোস্ট করেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
নীল আজই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি গান গেয়ে পোস্ট করেছেন


#কলকাতা: নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। টলিউডের জনপ্রিয় অভিনেতা। জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি-তে নিখিলের চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে নিখিল এখন বাবা। তাও একটি নয় দু’টি সন্তানের। যদিও সন্তানদের ছোটবেলায় দেখেননি নিখিল। কারণ শ্যামা ওরফে কৃষ্ণকলি হারিয়ে গিয়েছিল। বহু বছর পর আবার ফিরে এসেছে শ্যামা। সঙ্গে তাঁর সন্তানরাও। এদিকে জেল থেকে ছাড়া পেয়ে সাধু সেজে বাড়ি এসেছে মেজ ভাই অশোক। কিন্তু ভালোমানুষের মুখোশ পরে থাকলেও এখনও সেই মুখ্য ভিলেন। শিবা কি সত্যিই শ্যামার ছেলে? এসব নিয়ে জল্পনা চলছে। বাড়ি থেকেই শ্যুটিং করে এতদিন দেখানো হয়েছে এই ধারাবাহিক। এতো গেল সিরিয়ালের কথা।

বাস্তব জীবনে নিখিল বিয়ে করেছেন তৃণা সাহাকে। তৃণা আবার ‘খড়কুটো’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন। তাঁর চরিত্রের নাম গুনগুন। গুনগুনকে সবাই পছন্দ করে। আজই খড়কুটো-র ৩০০ এপিসোড পুরো হবার খবর জানিয়েছেন তৃণা। এদিকে সেই খুশিতেই খালি গলায় গান গেয়ে উঠলেন নীল। স্ত্রীর সাফল্যে খুশি না হয়ে পারা যায়। কয়েক মাস আগেই ধুমধাম করে বিয়ে হয়েছে তাঁদের। প্রেম, বন্ধুত্ব থেকে বিয়ে। ছোট বেলার বন্ধু তাঁরা। মাঝ খানে একটু বিরতি থাকলেও তাঁদের প্রেম ছিল সত্যি। বিয়ের পর আদরের নীলকে জামাইষষ্ঠী করতেও দেখা গিয়েছে।

নীল আজই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি গান গেয়ে পোস্ট করেছেন। তিনি খালি গলায় নিজের বাড়িতে বসেই গাইছেন, “দিল ইয়ে মেরা বস মে নেহি, পেহলে কভি এয়সা হোতা থা নেহি, তু হি বাতা ইস দিল কা ম্যায় আব কেয়া করু’ গানটি। এই গান শেয়ার করা মাত্রই ভাইরাল হয়। সকলে নেট দুনিয়ায় বলতে শুরু করেছেন এই গান কার জন্য গাইছেন? অবশ্যই তৃণার জন্য। নীল সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। সব কিছুর আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের দেন। তিনি যে শুধু ভালো অভিনেতা নন, খুব ভালো গানটাও করেন, তা এই ভিডিওই প্রমাণ করল।

Published by:Piya Banerjee

First published:





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর