শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যান ড. সুবোধকে স্বপদে রাখার নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যান ড. সুবোধকে স্বপদে রাখার নির্দেশ


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি (বিএমবি) বিভাগে সহকারী অধ্যাপক তনিমা সরকারকে চেয়ারম্যান পদে প্রদত্ত নিয়োগ আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ড. সুবোধ কুমার সরকারকে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান গত সোমবার (২৯ নভেম্বর) শুনানি শেষে এই রায় দেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ধারা ২৫ (৩) এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দুই বিচারপতি এই রায় দেন।

জানা যায়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ধারা ২৫ (৩) আইন অমান্য করে গত ১ নভেম্বর অফিস আদেশের মাধ্যমে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে তনিমা সরকারকে নিযুক্ত করা হয়।

এর প্রেক্ষিতে অধ্যাপক ড. সুবোধ কুমারের পক্ষে গত ১৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আইনি নোটিশ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলমসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচজনকে এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ প্রাপ্তরা বাকি চারজন হলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান তনিমা সরকার।

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, আমি আদালত কর্তৃক রায়ের কপি পেয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের নির্দেশ মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর