শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাছিরে কুষ্পত্তলিকা দাহ; পকেট কমিটির প্রতিবাদে বিক্ষোভ ও পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৯ সময় দেখুন
নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাছিরে কুষ্পত্তলিকা দাহ; পকেট কমিটির প্রতিবাদে বিক্ষোভ ও পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বিভিন্ন কলেজ এবং মাদ্রাসা’সহ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে কুষ্পত্তলিকা দাহ করা হয়। কয়েকটি কলেজে ক্ষোভে অনেককে পদাত্যাগ করতে দেখা গেছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রী কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কবিরহাট সরকারি কলেজ ও সরকারি মুজিব কলেজ’সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সভা করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা।

এরআগে রোববার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। একইসাথে আগামি ৩০দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলোতে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

বিক্ষোভকারী ছাত্রদল নেতারা জানান, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো, আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলো তাদের বাদ দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। যা অর্থের বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জে সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন। এসময় নাসিরের গালে গালে, জুতা মারো তালে তালে, ছাত্রদলের অবৈধ পকেট কমিটি, মানিনা মানবোনাসহ নানান স্লোগানে মিছিল বের করে পদবঞ্চিতরা। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষুব্দরা।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সাথে জড়িত ত্যাগীরা। বরং কমিটিতে স্থান পেয়েছে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতিদ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।

পদবঞ্চিতরা আরও বলেন, স্থানীয় নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দিয়ে অযোগ্য বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারও পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই। এসব কমিটি অতিদ্রুত বাতিল করতে হবে।

এদিকে কমিটি ঘোষণার ২৪ঘন্টা পেরোনের পূর্বেই কমিটিগুলো থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহ-সভাপতি মারুফ হাসান রিফাত, সহ-সভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার, বামনী ডিগ্রি কলেজের প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন সাকিব পদত্যাগ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর