নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব আবু তাহের সুজন এর প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরই মধ্যে ওই ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কৃষক দল নেতা আবু তাহের সুজন একটি নির্জন স্থানে তাবুর মধ্যে বসে তার বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী করছে। এ সময় তার সামনে থাকা একজনকে সেই অস্ত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এমন একটি ভিডিও গতকাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় । এ নিয়ে উপজেলা বিএনপির নেতা-কর্মী ও জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জানা যায়, আবু তাহের সুজন সোনাইমুড়ি উপজেলা হিরাপুর গ্রামের মজিদ ওরা হাওলাদার বাড়ি সুখ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে হত্যা, মারামারি ও মাদকসহ একাধিক মামলার রয়েছে। তার নামে থানায় দুইটি মামলা আছে একটি হত্যা মামলা আরেকটি ইয়াবা মামলা।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির কয়েকজন নেতা জানান, আবু তাহের সুজনের অস্ত্র হাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে বোঝা যায় সুজন সেখানে ছিলেন এবং তার এমন কাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ বিষয়ে জানতে জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশের ফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেন নি।
ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সোনাইমুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, ভিডিওটি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। এই নিয়ে আমাদের একটি টিম কাজ করছে।
মামলা সংক্রান্ত জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় ২০১৩ সালে একটি অস্ত্র মামলা, ২০১৮ সালে একটি হত্যা মামলা,২০২০ সালে মারামারিসহ ৭-৮ টি মামলা রয়েছে।