সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩০ সময় দেখুন


মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

বন্ধ থাকা পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ও সর্বস্তরের জনগণের আয়োজনে পঞ্চগড় পৌরসভার মিলগেট বাজারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এ সময় পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক চাকুরীচ্যুত শ্রমিক-কর্মচারী, আখচাষী, মিলগেট বাজারের ব্যবসায়ী, পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা, রাষ্ট্র সংস্কার আন্দোলন পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরা সহ দুই শতাধিক স্থানীয় মানুষজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বুলেট, সাবেক শ্রমিক নেতা নায়েবুল ইসলাম, ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) আবু বক্কর সিদ্দিক,  চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, লোকসানের অভিযোগ এনে দীর্ঘ চার বছর থেকে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই বন্ধ রয়েছে। এতে করে হাজারও শ্রমিক বেকার হয়ে দূর্বিষহ দিন পার করছেন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আর্কষণ করে আগামীতে চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবি জানান বক্তারা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর