বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন জাপানের প্রধানমন্ত্রী সুগা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
পদত্যাগের সিদ্ধান্ত নিলেন জাপানের প্রধানমন্ত্রী সুগা


আন্তর্জাতিক ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগে তীব্র সমালোচনার মুখে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। চলতি মাসেই তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়বেন বলে জানিয়েছেন। নিক্কেই এশিয়ান রিভিউয়ের খবর।

এর আগে গত বছর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে। আবের স্থলাভিষিক্ত হয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই এক বছরের মাথায় ইউশিহিদে সুগাও পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। যদিও জাপানে আগামী ১৭ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওই নির্বাচনেও প্রার্থী হবেন না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার পদত্যাগ প্রসঙ্গে সুগা বলেন, আগামী সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু করোনা ঠেকানো এবং নির্বাচন দুটি একসঙ্গে করতে গেলে বিপুল শক্তির প্রয়োজন। আমি এই দু’টি কাজ একসঙ্গে করতে পারব না। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে করোনা মোকাবিলায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

পদত্যাগের ঘোষণা দিলেও চলতি মাস দায়িত্ব চালিয়ে যাবেন সুগা। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিক পদত্যাগ করবেন। এর একদিন আগে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলের নবনির্বাচিত প্রেসিডেন্টই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর