বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পর্যটন এলাকা কক্সবাজারে একজন নারী নিরাপদ নয় কেন ? : জাতীয় নারী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
পর্যটন এলাকা কক্সবাজারে একজন নারী নিরাপদ নয় কেন ? : জাতীয় নারী আন্দোলন

কক্সবাজার বেড়াতে এসে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকারের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমান ও সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেছেন, ধর্ষনের এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা কক্সবাজারে স্বামী সন্তানসহ বেড়াতে গিয়ে যদি একজন নারী নিরাপদ না থাকেন তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায় ? আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র কক্সাবাজারে এই সকল অপরাধিদের শক্তির উৎস কোথায় ?

নেতৃদ্বয় বলেন, শুধু এই ঘটনায় অপরাধীদের বিচার করলেই দায়িত্ব শেষ নয়, কক্সবাজারে পর্যটন কেন্দ্রে গুন্ডাতন্ত্র বন্ধ করতে হবে, নর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যটক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনসাধারণসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে এসব ঘটনা প্রতিরোধ করতে হবে।

তারা বলেন, দেশের পর্যটন বলি কিংবা নিরাপত্তা উভয় স্বার্থেই এটি করতে হবে। দেশের পর্যটন খাতে সমস্যার শেষ নেই। এই দেশে লোকে বেড়াতে গিয়ে স্বস্তি বা শান্তি কতোটা পায় সেটা একটা প্রশ্ন। তবে তারা যে হয়রানির শিকার হয় কোন সন্দেহ নেই। আর মেয়েরা শিকার হয় কটুক্তির। এগুলো চললে তো মানুষ দেশের ভেতর বেড়াতে যাওয়া বন্ধ করে দেবে। কারণ পর্যটন আর অপরাধ দুটো কখনো একসঙ্গে চলতে পারে না। সমস্যা সমাধানে আমাদের নীতি নির্ধারক থেকে শুরু করে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। যথার্থ ব্যবস্থা নিতে নয়তো ভবিষ্যত অন্ধকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর