সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

পাইকগাছায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
পাইকগাছায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন, খুলনা: খুলনার পাইকগাছায় নার্সারি মালিক সমিতির আয়োজনে সমিতির মালিক ও সদস্যদের সাথে মত বিনিময় করছেন খুলনা-৬ (কায়রা-পাইকগাছা) আসনের এমপি প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নার্সারি মালিক সমিতির কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী জালিমের জুলুম থেকে মহান রব আমাদের উদ্ধার করেছেন। আমরা ক্ষমা ও সবরের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। মহান আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আগামীতে আপনাদের খাদেম হিসেবে পাইকগাছাবাসীর সেবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাইকগাছায় সহ সারাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে সকলকে ধৈর্য, সহ্য, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গদাইপুর ইউনিয়ন সভাপতি মো: আছাদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এস এম আমিনুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, জামায়াত নেতা মো: আমিনুল ইসলাম কাজল, মমিনউদ্দিন , আব্দুল গনি, নার্সারি মালিক সমিতির আফছার আলী গাজী, হারুন সানা, কামরুল ইসলাম, আব্দুল্লাহ, শাহিনুর, আজগার আলী গাজীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও জামায়াতের উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর