বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে থাকছে না – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৯১ সময় দেখুন
পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে থাকছে না – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) সাদা করার সুযোগ আর থাকছে না। চলতি ২০২১-২২ অর্থবছরেই শেষ হয়ে যাচ্ছে এই সুযোগ। প্রত্যাশা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ (কালো টাকা সাদা করা) বিনিয়োগ না করায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ (৯ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগও বাতিলের প্রস্তাব করছি।

সরকার গতবছর পুঁজিবাজারে এক বছর বিনিয়োগ রাখার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল। একইসঙ্গে এই নিশ্চয়তা দেয়া হয়েছিল, যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবে, তাদের কাছে অর্থের উৎস সম্পর্কে কোনও কর্তৃপক্ষই জানতে চাইবে না। অর্থ সাদা করার জন্য কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। এর বাইরে ২৫ শতাংশ প্রদেয় করের ওপর অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা কর আরোপ করা হয়েছিল।

তবে আগামী অর্থবছরের বাজেটেও পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবি করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)সহ বিভিন্ন স্টেকহোল্ডার।

মাত্র ৫ থেকে ১০ শতাংশ আয়কর দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছিলেন তারা। এ বিষয়ে তাদের যুক্তি, বিনা প্রশ্নে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দিলে বাজার যেমন শক্তিশালী হবে, তেমনই সরকারের রাজস্ব আয়ও বাড়বে। পাশাপাশি কমবে অর্থ পাচার। আর কালো টাকা (তাদের ভাষায়-অপ্রদর্শিত অর্থ) সাদা করার (আয়কর বিবরণীতে প্রদর্শন) সুযোগ দেওয়া না হলে ওই অর্থ কোনোভাবেই অর্থনীতির মূল ধারায় আসবে না। এ ধরনের অর্থ তখন মানি লন্ডারিং, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের আশংকা থেকে যায়।

তবে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বক্তব্য, এই ধরনের সুযোগ সমাজে অন্যয্যতা তৈরি ও কালো টাকা উপার্জনে উৎসাহ যোগায়। অন্যদিকে সৎ করদাতারা এতে কর দিতে নিরুৎসাহিত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর