শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৯


ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বরের) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ২৫০ পিস ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ১৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom