রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

প্রেমিকার জন্য iPhone-র আবদার, সোনু জানালেন…| Man Asks Sonu Sood for an iPhone For His Girlfriend Actor’s reply was hilarious– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
প্রেমিকার জন্য iPhone-র আবদার, সোনু জানালেন…| Man Asks Sonu Sood for an iPhone For His Girlfriend Actor’s reply was hilarious– News18 Bangla


#মুম্বই: দেশে করোনার প্রথম ঢেউ ও লকডাউন থেকে শুরু হয়েছে সোনু সুদের (Sonu Sood) কাজ৷ গরিব মানুষ, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোয় তিনি নজির তৈরি করেছেন৷ সাধারণ মানুষের জন্য তিনি প্রচুর কাজ করেছেন তিনি৷ যে কারণে তাঁকে মসিহা মেনে নিয়েছেন সকলেই৷ প্রচুর মানুষ তাঁকে নিজেদের সমস্যার কথা লিখে পাঠান, এখনও৷ যে কোনও প্রয়োজনে তিনিও সাধ্য মতো চেষ্টা করেন সাহায্য করতে৷ তবে তার মধ্যে যে আজব প্রস্তাব আসে না তাও নয়৷ এবার এক ব্যক্তি নিজের প্রেমিকার জন্য iPhone-র আবদার করে বসলেন সোনু সুদের কাছে৷ যোগ্য জবাবও দিলেন সোনু!

তিনিই রিয়াল হিরো! পর্দায় যতই খল চরিত্রে দেখা যাক না কেন সোনু সুদকে, তাঁকেই আপাতত দেশের হিরো মেনে নিয়েছেন জনগণ৷ কারণ একেবারে পর্দায় নায়কের মতোই তিনি সাধারণ মানুষকে সাহায্য করছেন৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হোক বা দুঃস্থ মানুষের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দেওয়া, সবটাই করেছেন সোনু৷ এবং সেটাও কোনও সরকারি সাহায্য ছাড়াই৷ তাই তাঁর উপর ভরসা বেড়েছে সাধারণ মানুষের৷ এমনকি করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও তাঁর দল পৌঁছে গিয়েছেন অক্সিজেন সিলেন্ডার নিয়ে৷ বিদেশেও আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে এনেছেন সোনু৷ ফলে তাঁর জনপ্রিয়তা বিপুল৷ এমনকি বলিউডের নায়করাও তাঁর প্রশংশায় পঞ্চমুখ৷

এহেন সোনুর কাছে আইফোন চেয়ে বসলেন এক যুবক৷ প্রমিকাকে আইফোন গিফ্ট করতে চেয়ে, তিনি চাইলেন সোনুর সাহায্য৷ তাঁকে নিরাশ করেননি সোনু৷ এমন উত্তর দিয়েছেন যাতে ভবিষ্যতে আর আইফোনর স্বপ্ন তিনি না দেখেন! সোনু সুদ বলেছেন যে, যদি আইফন দেওয়া হয়, তাহলে আপনার আর কিছু থাকবে না৷ এই উত্তরে বেশ মজা পয়েছেন ভক্তরা৷

একই সঙ্গে আরও এক ব্যক্তি সোনুর কাছে দাবি জানিয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ার কেন উইলিয়ামসনকে WTC ফাইনাল থেকে সরিয়ে দেওয়ার জন্য৷ তার উত্তরে সোনু বলেন যে, ভারতের খেলোয়ারা এতটা অসামান্য যে কোনও প্রতিপক্ষকেই ভয় পান না তাঁরা৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর