নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাম্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
শনিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছিল। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমান বেড়েছে ১৫ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৪ পয়সা লোকসান হয়েছিল। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমান বেড়েছে ২৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ২৮ পয়সা।






