বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ফেনীতে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৬, গরু উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ সময় দেখুন
ফেনীতে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৬, গরু উদ্ধার

বিশেষ প্রতিনিধি

ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তিনটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৬ জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় চুরি হওয়া চারটি গরু ও ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি পিকআপ যোগে সীমান্তবর্তী ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে কিছু গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপ থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করলে র‌্যাব ধাওয়া দিয়ে গাড়ি আটক করে।

গাড়ি থেকে কুমিল্লা, ফেনী ও চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকার ছয়জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জামান হোসেন মানিক (৫০), মো. আরিফুল ইসলাম (৩২), মো. ইয়াছিন (৪৬), আব্দুল কাদের (৩৭), মো. হারুন (৩৫) ও মো. সুলতান আহম্মদ (২৬)।

তল্লাশিতে পিকআপ থেকে চারটি গরু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা। র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।

গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত গরু ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর