বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ফেনী জেলা পরশুরামের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সংঘর্ষ আহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
ফেনী জেলা পরশুরামের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সংঘর্ষ আহত ১৫

বিশেষ প্রতিনিধি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মঞ্চের সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পরশুরাম জিরো পয়েন্ট এলাকায় স্টেশন রোডে ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দলের নেতা ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় গ্রুপের মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, রাজ, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিক মানিক বলেন, ‘গ্রাম ও ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা মঞ্চের সামনে আসতে চাইলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে এটা আমরা মেনে নিতে পারব না। এ ঘটনার সাথে জড়িদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব দলীয় কোনো গ্রুপিং নেই দাবি করে জানান, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর