বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১২১ সময় দেখুন
বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত


জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বিষয়ক আলোচনা ১৯-২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জাপানের অর্থনৈতিক কূটনীতির দায়িত্বে নিয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত তাকেতানি আতসুশি এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন। শুক্রবার এখানে জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশের পক্ষে বাণিজ্য ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. আহমদ মুনিরুস সালেহীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন।

আলোচনার এই রাউন্ডে উভয় পক্ষ আলোচনার পদ্ধতি এবং বিস্তৃৃত পরিসরে বাণিজ্য, রুলস অব অরিজিন, কাস্টমস প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ, ইলেকট্রনিক বাণিজ্য ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিনিময় করেছে।

উভয় পক্ষ কূটনৈতিক মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের আলোচনার তারিখ নির্ধারণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৯ মে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আলোচনার উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য সচিব সেলিম উদ্দিন ও বাংলাদেশের প্রধান আলোচক বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমদ মুনিরুস সালেহীন এতে যোগ দেন। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর