নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিচালক আবদুল বাতেন, আব্দুর রউফ এবং ফরিদা আকতার যথাক্রমে ২ লাখ ৫৫ হাজার ৮৩৩টি, ২ লাখ ৭০ হাজার এবং ১ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি করেছেন।
অপরদিকে, কোম্পানির পরিচালক তাসমিন বিনতে মোস্তফা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৭ লাখ ১৫ হাজার ৮৩৩টি শেয়ার ক্রয় করেছেন। ব্লক মার্কেটে তারা শেয়ার ক্রয়-বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে ১৭ আগস্ট শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেন তারা।






