লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব, কাতার ২০২৫ সালের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, ৭১ বাংলা টিভি, কাতার প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক রিয়াজ হোসেন সাদ্দাম।
বাংলাদেশ প্রেসক্লাব, কাতার ২০২৫ সালের নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসাবে লক্ষ্মীপুরের রিয়াজ হোসেন সাদ্দাম নির্বাচিত হওয়ায় জেলার সাংবাদিকরা প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।