বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের নাম পরিবর্তন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের নাম পরিবর্তন – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি করা হয়েছে । সেই সাথে কোম্পানির সংক্ষিপ্ত রুপ হিসেবে BSCPLC ব্যবহৃত হবে ।

কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ।

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি । আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা (ডাইলুটেড)। আগের বছর ইপিএস ছিল ১৩ টাকা ৬৭ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৬৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৫ টাকা ৫ পয়সা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ২০২২ সালে বিনিয়োগকারীদের ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো । আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৬ পঁয়সা । যা আগের বছর একই সময় ছিলো ১১ টাকা ৫৭ পঁয়সা । ৩০ জুন ২০২২ শেষে কোম্পানির নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৬ পঁয়সা ।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র অনুমোদিত মূলধেনের পরিমান ১ হাজার কোটি টাকা । এবং পরিশোধিত মূলধনের পরিমান ১৬৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা ।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার ১০ টি । এর মধ্যে সরকারি বিনিয়োগ ৭৩ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিযোগকারী ১৫ দশমিক ৫৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ২ দশমিক ৭৫ শতাংশ এবং বাকি ৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে ।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর