বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৫১% নগদ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৫১% নগদ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা ১২ অক্টোবর, ২০২৩খ্রি. (বৃহষ্পতিবার) সকাল ১১:০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫১% নগদ লভ্যাংশ ঘোষিত ও অনুমোদিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব ও কোম্পানির চেয়ারম্যান জনাব আবু হেনা মোরশেদ জামান, কোম্পানির পরিচালক জনাব মোঃ আবদুল মোমিন, জনাব মোহাম্মদ গোলম সরওয়ার ই কায়নাত, ড. নাছিমা আকতার, অধ্যাপক ড. মোঃ মোস্তফা আকবর, কর্নেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডবিøউসি, পিএসসি (জুম অ্যাপের মাধ্যমে), কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক জনাব সৈয়দ মামনুন কাদের, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ আজম আলী, কোম্পানি সচিব, জনাব মোঃ আব্দুস সালাম খাঁন,এফসিএস সহ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কোম্পানির অডিটরগণ, ইন্ডিপিনডেন্ট স্ক্রটিনাইজার (জুম অ্যাপের মাধ্যমে) ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারগণ বিএসসিপিএলসি-এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কোম্পানির সার্বিক সাফল্য ও উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির রাজস্ব আয়, লভ্যাংশের পরিমাণ ও ব্যান্ডউইথের ব্যবহার গত বছর হতে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এখানে উল্লেখ্য যে, ২০২১-২০২২ অর্থ বছরে কোম্পানির মোট ব্যান্ডউইথ লিজের পরিমাণ ছিল ২০৬৮.৮৮ জিবিপিএস যার বিপরীতে ২০২২-২০২৩ অর্থ বছরে কোম্পানির ব্যান্ডউইথ লিজের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৫৬.০০ জিবিপিএস। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) গত ২০২২-২০২৩ অর্থ বছরে ২৭৯.০৩ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে এবং ৩০শে জুন ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারর্স ইক্যুইটি ১৪০২.৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর