মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

বাজারে এলো মার্সেল মোবাইলফোন | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
বাজারে এলো মার্সেল মোবাইলফোন | ডিএমপি নিউজ


ডিএমপি নিউজ: বাংলাদেশের মোবাইলফোন বাজারে যাত্রা শুরু হলো আরেকটি দেশীয় ব্র্যান্ড মার্সেলের। শুরুতেই ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফিচার ফোন বাজারে ছেড়েছে অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ড। খুব শিগগিরই স্মার্টফোন আনছে তারা। এর আগে ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য দিয়ে দেশীয় ক্রেতাদের মন জয় করে নিয়েছে মার্সেল।

বৃহস্পতিবার (৮ এপ্রিল ২০২১) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে মোবাইলফোন বাজারজাত এর ঘোষণা দেয়া হয়। সেসময় প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মঞ্জুরুল আলম এক ভিডিওবার্তায় মার্সেলের ক্রেতা-শুভাকাক্সিক্ষদের শুভেচ্ছা জানান।

প্রাথমিকভাবে তিন মডেলের ফিচার ফোন বাজারে ছেড়েছে মার্সেল। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওই ফোনগুলো তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায়। সাশ্রয়ী মূল্যের ফোনগুলোর মডেল এক্সিনো এ০১, এ২৫ এবং বি৫০। ভিন্ন ভিন্ন দাম ও কনফিগারেশনে সাজানো ফোনগুলোতে রয়েছে ১৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ডিজিটাল ক্যামেরা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল মাল্টিমিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, বাংলা কি প্যাড, টর্চ লাইট নোটিফিকেশনসহ নানা সুবিধা। দেশের সব মার্সেল শোরুম থেকে ক্রেতারা ওই ফোনগুলো কিনতে পারছেন।

কর্তৃপক্ষ জানায় বাংলাদেশে তৈরি মার্সেলের সব ফোনেই থাকছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা। সারা দেশে ৭৬টি সার্ভিস পয়েন্টের পাশাপাশি মোবাইলফোনের বিক্রয়োত্তর সেবা দিতে রয়েছে আলাদা সার্ভিস স্টেশন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর