রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

বানকোর গ্রাহকদের সহযোগিতা করবে ডিএসই – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৭২ সময় দেখুন
বানকোর গ্রাহকদের সহযোগিতা করবে ডিএসই – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বানকো সিকিউরিটিজ থেকে যেসব গ্রাহক লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অন্য কোনো ট্রেক হোল্ডার কোম্পানিতে নিজের নামের শেয়ার নিতে চায় সেসব বিনিয়োগকারীদের সহযোগিতা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এজন্য ডিএসই তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসইর ট্রেক হোল্ডার কোম্পানি বানকো সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৬০৩) এর গ্রাহকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিনিয়োগকারীদের স্বার্থে বানকো সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার লেনদেন বা ব্যবসা পরিচালনা এবং ডিপি সাসপেন্ড করা হয়েছে।

এ অবস্থায় ট্রেক হোল্ডার কোম্পানিটির গ্রাহকরা বানকো সিকিউরিটিজ লিমিটেডের ডিপিতে থাকা নিজ নিজ নামের শেয়ার অন্য কোনো ট্রেক হোল্ডার প্রতিষ্ঠানে লিঙ্ক একাউন্ট খুলে ট্রান্সমিশনের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে সেন্ট্রাল ডিপোজিটেরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ফরম ১৬-১ ও ১৬-২ যথাযথভাবে পূরণ করে সিডিবিএল থেকে সংগৃহীত ডিপিএ ৬ রিপোর্টসহ ঢাকা স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। লিঙ্ক একাউন্টের বিষয়ে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ডিএসইর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে গ্রাহকদের যোগাযোগ করার অনুরোধ করেছে ডিএসই।

উল্লেখ্য, বিনিয়োগকারীদের ‘সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট’ থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়ায় বানকো সিকিউরিটিজের লেনদেন ১৫ জুন থেকে স্থগিত করে দেয় ডিএসই। একই সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে ডিএসইর সঙ্গে সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানটি চালু করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে বানকো সিকিউরিটিজের শীর্ষ কর্মকর্তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর