মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বানভাসী মানুষের সাহায্যে ত্রাণ সংগ্রহের লক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের বড় কালিবাড়ী ফুলি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমদ আযম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন, যুগ্ম আহবায়ক এডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন ও আলী ইমাম খান তপন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। এছাড়া বিভিন্ন উপজেলা ইউনিটের সভাপতি সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।