সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

বিএটিবিসির প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
বিএটিবিসির প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির মুনাফা হয়েছে ৩৮৭ কোটি ২০ লাখ টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩০৩ কোটি ৬৮ লাখ টাকা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৬ টাকা ৮৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৪ টাকা ৬৪ পয়সা বা ২৭ শতাংশ।

তবে সর্বশেষ বছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার সমন্বয় করলে বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রকৃত ইপিএস দাঁড়ায় ৭ টাকা ১৭ পয়সা।

উল্লেখ, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের পাশাপাশি ২০০ শতাংশ বোনাস ঘোষণা করে বিএটিবিসি।

চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ হওয়া পর্যন্ত ওই বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়নি বলে আগের শেয়ার সংখ্যার ভিত্তিতে প্রথম প্রান্তাকে ইপিএস দেখানো হয় ২১ টাকা ৫১ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর