বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিডি থাই ফুড ও ইউনিয়ন ব্যাংক এর আইপিও আবেদন শেষ হচ্ছে এই সপ্তাহে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক; শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুই কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন শেষ হচ্ছে এ সপ্তাহেই। এর মধ্যে একটি কোম্পানির আইপিও আবেদনের শেষ সময় আগামীকাল বুধবার। আর অপর কোম্পানির আইপিও আবেদনের সময় শেষ হবে আগামী বৃহস্পতিবার। কোম্পানি দুটি হচ্ছে বিডি থাই ফুড ও বেভারেজ এবং ইউনিয়ন ব্যাংক। বর্তমানে দুটি কোম্পানিরই আইপিওর আবেদন গ্রহণ করছে বিভিন্ন ব্রোকারেজ হাউস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিডি থাইয়ের আইপিও আবেদন শুরু হয়েছে ২৩ ডিসেম্বর। শেষ হবে আগামীকাল। কোম্পানিটি আইপিওতে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। এটির আইপিওতে আবেদন করতে হলে একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা জমা দিতে হবে। আর আইপিওতে আবেদন করতে হলে নিয়ম অনুযায়ী ওই বিনিয়োগকারীর বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে ন্যূনতম ২০ হাজার টাকার সমমূল্যের শেয়ার থাকতে হবে।

অন্যদিকে, চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদন শেষ হবে বৃহস্পতিবার। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হয় গত রোববার থেকে। ব্যাংকটি আইপিওতে ৪২ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার বিক্রি করা হচ্ছে ১০ টাকা অভিহিত মূল্যে। কোম্পানিটির আইপিওতে আবেদনের জন্যও বিনিয়োগকারীদের জমা দিতে হবে ১০ হাজার টাকা। একইভাবে আইপিও আবেদনের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীর বিও হিসাবে থাকতে হবে ২০ হাজার টাকার সমমূল্যের শেয়ার।

এ দুই কোম্পানিই এ বছরের সর্বশেষ আইপিও। গত এপ্রিল থেকে আইপিওর ক্ষেত্রে লটারির প্রথা তুলে দেওয়া হয়। এরপর যত বিনিয়োগকারীই আবেদন করেন, সবার মধ্যেই আইপিও শেয়ার বণ্টন করা হয়। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে আইপিওতে আবেদনের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি খুব বেশি শেয়ার না পাওয়ার কারণে অনাগ্রহও তৈরি হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর